সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া ঢাকায় পৌঁছেছেন

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে একটি বিশেষ ফ্লাইটে সুলতান ঢাকায় আসেন।

বিমান থেকে নামার পর সুলতানকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। এরপর তাকে গার্ড অব অনারের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ উষ্ণ অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করেছেন যে সুলতানের রাষ্ট্রীয় সফর বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ‘একটি নতুন অধ্যায়ের সূচনা করবে’।

১৪-১৬ অক্টোবর পর্যন্ত তার সফরের সময় নির্ধারিত ছিল, কিন্তু পরে এটি ১৫-১৭ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়।

প্রচুর তেল ও গ্যাসের মজুদের কারণে ব্রুনাই বিশ্বের সর্বোচ্চ জীবনযাত্রার মানসম্পন্ন দেশগুলোর মধ্যে একটি।

—ইউএনবি