সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শোকের মাস উপলক্ষ্যে সিলেটে জনতা ব্যাংকের পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
১২ আগষ্ট বৃহস্পতিবার জনতা ব্যাংক অফিসার্স কোয়াটার এবং ব্যাংকের বিভিন্ন শাখা ও স্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়, বিভাগীয় কার্যালয় এর এসপিও শুভাশীষ চক্রবর্তী, এসপিও মোঃ আব্দুর রহমান, এরিয়া অফিস সিলেট এর পিও রাজিব কান্তি পাল, এসও মোঃ ফারুক মিয়া, বিভাগীয় কার্যালয় এর এসও মোঃ আব্দুল হামিদ, এসও মোঃ জিয়াউর রহমান ও অভিজিৎ পাল টিটু প্রমুখ।
জনতা ব্যাংক লিমিটেড এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পুরো আগস্ট মাসব্যাপী পরিচালিত হবে।
বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ সিলেট বিভাগের সকল শাখা স্থাপনা এবং এর আশপাশ পরিষ্কার পরিচ্ছনতা রাখতে ব্যাংকে কর্মরত সকলকে নির্দেশনা প্রদান করেন ।

–প্রেস বিজ্ঞপ্তি