সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিজয় দিবস: মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছবি: পি আ্ই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২তম বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার সকাল ৬টা ৩৪ মিনিটে দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় স্যালুট পেশ করে এবং বিউগল বেজে উঠে করুণ সুর।

এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের (আ.লীগ) সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

সেখানে রাখা পর্যবেক্ষক বইয়ে সাক্ষর করেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা সকালে নগরীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথক দুটি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১০টায় জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করবেন।

তিনি সেখানে আকর্ষণীয় কুচকাওয়াজ, বিমান বাহিনীর মহড়া এবং অ্যারোবেটিক ডিসপ্লে উপভোগ করবেন।

মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিস্তৃত কর্মসূচির মধ্য দিয়ে জাতি তার ৫২তম বিজয় দিবস উদযাপন করছে।

১৯৭১ সালের এই গৌরবময় দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়।

দিবসটি পালনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং প্রায় তিন লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে দেশটির জন্মের সবচেয়ে আনন্দের বিজয় দিবস দেশে-বিদেশে বাংলাদেশের মানুষ উদযাপন করছে।

—-ইউএনবি