সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

শিক্ষার্থীদের ভিসা জটিলতা সমাধানে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

ঢাকা: বাংলাদেশি যেসব শিক্ষার্থী ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না, তাদের ভিসা ইস্যু সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

শুক্রবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আশ্রয়ে রোহিঙ্গাদের অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়। জো বাইডেন প্রশাসন চলতি বছর ৬২ হাজার ৫শ আর আগামী বছর ১ লাখ ২৫ হাজার শরণার্থী আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান।

বৈঠকে ভাসানচরসহ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ২ কোটি ডোজ টিকা দেওয়ার অনুরোধ করেছেন ড. মোমেন।

এর আগে বৃহস্পতিবার ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্রের কাছে ৬০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষিত রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জরুরিভাবে ৪০ লাখ যোজ টিকা চেয়েছি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, তিনি এটা জোরালোভাবে দেখছেন।