সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ভারতে করোনায় প্রতি ঘণ্টায় ১৫০ মৃত্যুর বিশ্বরেকর্ড!

করোনাকালীন যে কোনো টানা ১০ দিনের হিসাবে প্রতি ঘণ্টায় করোনায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড গড়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এর আগে দিনে তিন বা চার হাজারের বেশি মানুষ মারা গেলেও।

টানা ১০ দিনের হিসাবে এগিয়ে ভারত।

শুক্রবার (৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

গত ১০ দিনে প্রতিদিন তিন হাজারের বেশি মৃত্যু দেখেছে ভারত। এই সময়ে মারা গেছে মোট ৩৬ হাজার ১১০ জন। যা গড়ে প্রতি ঘণ্টায় ১৫০ জন।

এর আগে টানা ১০ দিনে যুক্তরাষ্ট্রে ৩৪ হাজার ৭৯৮ জন ও ব্রাজিলে ৩২ হাজার ৬৯২ জনের মৃত্যুর রেকর্ড ছিল।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন।  এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ৯শ ১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ১৩টি রাজ্যে একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে মারা গেছে প্রায় ৮৫৩ জন। দিল্লি ও কর্নাটকে মৃত্যু হয়েছে ৩শ বেশি মানুষের।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মোট মৃত্যু ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত প্রায় ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে সাড়ে ৭৩ হাজার মানুষের।