সাম্প্রতিক
Skip to content

মস্কো অঞ্চলে ৬১৩টি ইউক্রেনীয় ড্রোন নিক্ষেপ

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে গত রাতে ৬১৩টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এর অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রাশিয়া-আফ্রিকা সম্মেলন চলাকালে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ কথা জানান।ক্রেমলিনের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এ সম্মেলনে আফ্রিকার ২২টি দেশের নেতা অংশ নিয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৬১৩টি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উড়ে আসে।

তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দূরবর্তী অবস্থানেই এগুলোর অধিকাংশ নিষ্ক্রিয় করে। মস্কোর দিকে অগ্রসর হওয়ার পথে ২৩১টি ড্রোন ধ্বংস করা হয়।’এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের কর্তৃপক্ষও গত রাতে রাশিয়ার একাধিক অঞ্চলে হামলার খবর জানিয়েছে। এর মধ্যে রিভনে অঞ্চলে একটি হামলায় এক ব্যক্তি নিহত হন।সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশই ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা জোরদার করেছে।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী মাসে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মস্কো ও কিয়েভ।সোবিয়ানিনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মস্কো অঞ্চল লক্ষ্য করে প্রায় ১ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন।যুদ্ধ শুরুর পর এক দিনে এ ধরণের এটিই ছিল সবচেয়ে বড় হামলা।

এনএনবাংলা/ইএস