ভোট গণনা যত বাড়ছে নেতানিয়াহুর ভোট তত কমছে!
ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনা যত এগোচ্ছে, ততই কমছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির ভোটের হার। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখেরও বেশি ভোট গণনা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক গণনায় ২১.৭ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে আগের গণনায় দলটির ভোটের হার ছিল ২৩.২৪ শতাংশ। অর্থাৎ, নতুন তথ্য প্রকাশের পর দলটির ভোটের শতকরা হার কমেছে।
অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট। আগের গণনায় দলটির ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ।
এদিকে, ফিলিস্তিনি ও ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর যৌথ তালিকা ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।
নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত হিসাব এখনো প্রাথমিক। ভোট গণনা চলমান থাকায় দলগুলোর ভোটের হার ও অবস্থানে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এনএনবাংলা/এফএস
