সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় অক্সিজেন সংকটে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।

শুক্রবার (০৭ মে) সকালে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জেলার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিকের ছেলে সাদেক বাচ্চু (৪০) এবং একই গ্রামের বাসিন্দা তার সহাকারী মানিক হোসেন (৩২)।

স্থনীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নির্মাণ শ্রমিক সাদেক তার সহযোগী মানিককে সঙ্গে নিয়ে ১০/১২ দিন আগে ঢালাই দেওয়া সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে ট্যাংকের ভেতরে নামেন। এরপর বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে গৃহকর্তা ও সাদেকের ভগ্নিপতি কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম আশপাশের লোকজন নিয়ে ট্যাংকের ভেতরে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। এ অবস্থায় সাদেক ও মানিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃষ্টির কারণে বাড়ির লোকজন ট্যাংকের খোলা মুখ বন্ধ রেখেছিলেন। দীর্ঘ সময় বন্ধ থাকায় সেখানে গ্যাসের সৃষ্টি হয়, সেই সঙ্গে সৃষ্টি হয় অক্সিজেন সংকটের। ধারণা করা হচ্ছে, ভেতরে জমা গ্যাসের মধ্যে অক্সিজেন না থাকায় তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।