সাম্প্রতিক
Skip to content

সারাদেশ

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে সারা দেশে ১৩৯টি উপজেলায়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে। বুধবার ইতিবাচক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিলেট সদর, দক্ষিণ সুরমা,...

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তিরনইহাট ইউনিয়নের খয়খাট পাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪) নামে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ মে) সকালে উপজেলার রনচন্ডি...

শেরপুরে ট্রাকের চাপায় দম্পতি-শাশুড়ি নিহত, আহত ২

শেরপুরের নকলায় পাইশকা বাইপাস সড়কে ট্রাকের চাপায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে আত্মীয়ের জানাজা শেষে ইজিবাইকে শেরপুরে নালিতাবাড়ীতে ফিরছিলেন তারা। মঙ্গলবার (৭ মে) রাত ৮টার দিকে নকলার...

ময়মনসিংহে বাসের সঙ্গে ইউএনও’র গাড়ির সংঘর্ষ

উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা...

পাওনা টাকার জন্য পিটিয়ে কুকুরের সঙ্গে বেঁধে রাখা হলো রিকশাচালককে

সাভারে পাওনা টাকার জন্য রবিউল ইসলাম নামে এক রিকশাচালককে মারধরের পর কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ভরালি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কয়েক...

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলেন দেবপ্রিয়

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সিটিজেন প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে তথ্য নৈরাজ্য এখন তথ্য অন্ধত্বে পরিণত হয়েছে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা...

৩ দিন পর সুন্দরবনে আগুন নেভানোর ঘোষণা

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেছেন, অগ্নিকাণ্ডের তিন দিন পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে লাগা আগুন নিভে গেছে। তিনি বলেন, এখন সেখানে আর আগুন বা ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। মঙ্গলবার (৭ মে) বিকাল...

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন হাইকোর্টে স্থগিত

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ২১ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৫ জুন এ নির্বাচনের ভোট গ্রহণ করার কথা ছিল। জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করে এ আদেশ দেন। গত ৭...

সিলেটে শিলাবৃষ্টি-কালবৈশাখীর তাণ্ডব

সিলেটের বিভিন্ন এলাকায় আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে বিভিন্ন স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তাঘাটে পড়েছে। এদিকে উপজেলার বিভিন্ন স্থানে ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ির টিনের চাল উড়ে গেছে এবং ব্যাপক...

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী কয়েকদিন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য তুলে ধরেন তিনি।...

রাঙামাটির দুর্গম ৯টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনি সরঞ্জাম

আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোটগ্রহণ হতে যাচ্ছে। এর মধ্যে সোমবার (৬ মে) সকালে দুর্গম জুরাছড়ি ও বরকল দুই উপজেলায় হেলিকপ্টারযোগে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম...

যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবুল চিশতী ও কবির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানটি ইউটার্ন নিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা...