সাম্প্রতিক
Skip to content

শীর্ষ খবর

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল মোড় এলাকায় একটি জুতার সোল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সিম’স ফ্যাশনের একটি ছয়তলা ভবনের...

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪২

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় ‘বেশ কয়েকজন’ হতাহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। বিরোধীপক্ষের যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এসব হামলায় ৪২ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই সিরীয় সেনা। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা...

কুমারখালীতে আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর আরমান আলীর (৪০) ২টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা গেছে। আরও একটি গরুর (গাভী) শরীরের প্রায় ৮০ ভাগ আগুনে ঝলসে গেছে। এছাড়াও ভস্মীভূত হয়েছে একটি গোয়ালঘর। বৃহস্পতিবার দিবাগত...

৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৯ মার্চ) অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা...

নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে খুন, আটক ৪

নটোরের নলডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হাত-মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সহপাঠীরা। এ ঘটনায় দুই সহপাঠীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে নলডাঙ্গা...

মাগুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া ও চরপাড়া গ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- একই উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার...

চুয়াডাঙ্গায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

চুয়াডাঙ্গার জীবননগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার আব্দুর রশিদের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য আত্মসাতের অভিযোগ উঠলে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ৩ সাংবাদিক। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা...

দেশের অভ্যন্তরীণ জলপথে অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে, বেশী হচ্ছে সিলেট অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরীণ নৌপথ অপরাধমূলক কর্মকান্ডের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নৌযান মালিক এবং কর্মচারীদের ডাকাতি ও চাঁদাবাজির সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশ বাল্কহেড বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদল বলেন, সিলেট থেকে ঢাকায়...

কারওয়ান বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে আঞ্চলিক কার্যালয়ের মালামাল স্থানান্তর পুরোদমে শুরু হয়। কার্যালয়টি সরিয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদ...

নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের বিরোধিতা ভাইয়ের

নিউ ইয়র্কের কুইন্সে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি অভিবাসী উইন রোজারিও। স্থানীয় সময় বুধবার তাকে হত্যা করা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওজোন পার্কে তার পরিবারের সঙ্গে যে...

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করলেন ইন্টার্ন চিকিৎসকরা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের আশ্বাসে দেশব্যাপী কর্মবিরতি স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন...

অসাধু ব্যবসায়ীদের চিহ্নিতকরণে বাজার কমিটিগুলোর সহযোগিতা চায় এফবিসিসিআই

অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করে এমন অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটিগুলোর সহযোগিতা চায় এফবিসিসিআই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার কাঁচাবাজারে ইসলামিয়া শান্তি কমিটির নেতাদের সঙ্গে...