সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে খুন, আটক ৪

হিমেল

নটোরের নলডাঙ্গায় বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হাত-মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সহপাঠীরা।

এ ঘটনায় দুই সহপাঠীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র

কে পাটুল গ্রামের বাড়ি থেকে ডেকে নেয় সহপাঠী পার্থ। এরপর থেকে নিখোঁজ ছিল না হিমেলের।

তিনি আরও জানান, এ ঘটনায় হিমেলের বাবা স্থানীয় টিসিবি ডিলার ফারুক সরদার থানায় অভিযোগ করলে তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ রাতে পার্থকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপর সহপাঠী মেহেদী এবং এলাকার বন্ধু (বয়সে তাদের বড়) সুজন ও শিমুলকে আটক করে পুলিশ।

এটিএম মাইনুল ইসলাম বলেন, পরে তাদের সঙ্গে নিয়ে রাত দেড়টার দিকে স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের একটি ভুট্টাখেত থেকে হিমেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার কারণ বের করতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

—–ইউএনবি