সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল মোড় এলাকায় একটি জুতার সোল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সিম’স ফ্যাশনের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, কোরিয়ান গার্মেন্টসে আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর বায়েজিদ, আগ্রাবাদ ও চন্দনপুরার তিনটি স্টেশনের ৬টি ইউনিটের আগুন নির্বাপণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস বায়েজিদ স্টেশনের ফায়ার ফাইটার শিবলি সাদিক বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরপর আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনেরও কয়েকটি ইউনিট যোগ দিয়েছে।

—-ইউএনবি