সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বেনাপোলে ৬টি স্বর্ণের বার জব্দ, যুবক গ্রেপ্তার

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে মনোর উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) ভোরে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে জব্দ করা হয়।

গ্রেপ্তার মনোর উদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, এক যুবক ইজিবাইকে করে স্বর্ণের চালান নিয়ে ভারতের উদ্দেশে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির একটি দল সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট নামক পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলে, এই ব্যাপারে বিজিবির সন্দেহ হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার দেহ স্ক্যানিং করালে তার পায়ুপথে ৬টি স্বর্ণের বারের উপস্থিতি সম্পর্কে জানা যায়।

পরে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

তিনি আরও বলেন, ওই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

—-ইউএনবি