সাম্প্রতিক
Skip to content

শীর্ষ খবর

সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের সম্পত্তি স্থিতাবস্থায় রাখার নির্দেশ আপিল বিভাগের

রাজধানীর গুলশানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ির দখল ও অবস্থানের ওপর আট সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়...

বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার চালু

অনলাইন ডেস্ক : বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩ প্রকল্পের আওতায় ঢাকা-গাজীপুর রুটে নির্মিত ৭টি ফ্লাইওভার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে তার কার্যালয় থেকে...

জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে সামরিক অভিযান চান না মালিকপক্ষ

২৩ নাবিকসহ বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহকে মুক্ত করতে কোনো ধরনের সামরিক অভিযানকে সমর্থন করবে না বলে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ। তারা শর্ত মেনে নিরাপদে জিম্মি নাবিকদের উদ্ধারের পক্ষে বলে জানানো হয়। এমভি আব্দুল্লাহ’র মালিকানাধীন প্রতিষ্ঠান...

ব্রাজিলে ভারী বর্ষণে ৭ জনের মৃত্যু, ১৬ ঘণ্টা পর কাদা থেকে ৪ বছরের শিশু জীবিত উদ্ধার

এপি, পেট্রোপোলিস : ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারী বৃষ্টিপাতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ১৬ ঘণ্টারও বেশি সময় পর কাদায় চাপা পড়া ৪ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। রিও থেকে ৬৯ কিলোমিটার...

গাজায় ত্রাণ দিয়ে ‘সত্যিকার অর্থে প্লাবিত’ করার সময় এসেছে: জাতিসংঘ মহাসচিব

এপি, রাফাহ ক্রসিং : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার অপেক্ষমাণ ট্রাকের দীর্ঘ লাইনের কাছে দাঁড়িয়ে বলেছেন, ‘জীবন রক্ষাকারী ত্রাণ দিয়ে গাজাকে সত্যিকার অর্থে প্লাবিত করার’ সময় এসেছে। গাজার অভ্যন্তরে অনাহারকে ‘নৈতিক অবমাননা’ বলে অভিহিত...

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় শনিবার বিকালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে। মতলব...

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত ৬০ ও আহত ১৪৫, আইএসের দায় স্বীকার

এপি, মস্কো : শুক্রবার রাশিয়ার মস্কোর একটি বড় কনসার্ট হলে হামলাকারীরা ঢুকে সাধারণ মানুষের ওপর গুলি ছুড়লে ৬০ জনেরও বেশি নিহত হন। এ ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং ঘটনাস্থলে আগুন ধরে...

ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তাকে দেশে ফিরে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তাকে বিদেশ থেকে নির্বিঘ্নে ফেরত আসা ও ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শাযরেহ হকের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম...

মাংস-মুরগি-ডিমের দাম বাড়লেও কমেছে সবজি-পেঁয়াজের দাম

রাজধানীর কাঁচাবাজারে শুক্রবার মাংস, মুরগি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী থাকলেও সবজি, আলু ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কারওয়ান বাজার, মহাখালী, রামপুরা, মালিবাগসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, রাজধানীতে গরুর মাংস ও মুরগির দাম কেজিতে...

রাঙ্গামাটিতে চিকিৎসার অভাবে দেড় মাসে ৫ জনের মৃত্যু

রাঙামাটির সীমান্তবর্তী বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগা চান্দবী ঘাট এলাকায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার অভাবে তীব্র জ্বর, পেটব্যথা ও বমির সঙ্গে রক্তক্ষরণে গত দেড় মাসে এক শিশুসহ পাঁচজন মারা গেছেন। এ রোগে আরও ১৪...

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক...

সৌর সেচ সফল করতে ব্যর্থ সরকারের গ্রিড ইন্টিগ্রেশন নির্দেশিকা

সৌর সেচ পাম্প থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে স্টেকহোল্ডারদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া না পাওয়ায় ব্যর্থ হয়েছে সরকারের নির্দেশিকা। তাই সরকার এখন এ খাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের...