সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় শনিবার বিকালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, চাঁদপুরগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রবাসী নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং অপর ২ জন আহত হন।

আহত মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবরকে (৫৫) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

—–ইউএনবি