সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নাটোরে দুটি যানবাহন থেকে ৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৬

নাটোরে মিনি ট্রাক ও প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রামের নুরুল আমিন, নাজমুল হক, নজরুল ইসলাম, এরশাদুল হক ও রংপুরের বকুল।

গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর একটি গোয়েন্দা ইউনিট শনিবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় নাটোরমুখী একটি মিনি ট্রাক ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তোষকের আদলে বানানো ৩টি প্যাকেট থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।

৬ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি