সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম

দগ্ধরা হলেন, মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪)।

ডা. তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ ওই দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইরিনের স্বামী রুবেল বলেন, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীর স্ত্রীও দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করানো হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এতে দুইজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

—–ইউএনবি