সাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ যান চলাচল
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার বিকালে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) মধ্যে থেমে থেমে ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে।...
