সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেটস ও দক্ষিণ ক্যারোলিনা রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটির উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে। নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এদিকে বন্যার কারণে প্রায় ৭ লাখ ৩০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া গত সোমবার পর্যন্ত ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বে ছেড়েছে ৩ হাজার ৬০০ ফ্লাইট।