সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে গত বুধবার জ্বালানি তেলের দাম বেড়েছে। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির দাবিতে লোহিতসাগর দিয়ে চলাচল করা জাহাজের ওপর হামলা জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে সংকট আরো ঘনীভূত হয়েছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।

এরই মধ্যে লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বহু দেশের সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিতসাগরে হামলা অব্যাহত রাখার আঙ্গীকার করেছে হুতি। মার্কিন টাস্কফোর্সকে প্রতিরোধেরও ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে আমদানি-রপ্তানিকারকরা লোহিতসাগরের পরিস্থিতির দিকে নজর রাখছেন।