সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভিডিও গেমস নিয়ে নতুন আইন আনছে চীন

অনলাইন ডেস্ক :

বিশ্বের প্রথম দেশ হিসেবে ভিডিও গেমে জনগণের সময় ও অর্থ অপচয় রোধে নতুন আইন আনছে চীন। দেশটির আইনসভায় ইতোমধ্যে এ বিষয়ক একটি বিল প্রস্তুত করা হয়েছে। এমপিদের ভোটের পর তা চূড়ান্ত আইনে পরিণত হবে। চীনের ভিডিও গেম, সংবাদ ও প্রকাশনা-বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশানাল প্রেস অ্যান্ড পাবলিকেশন্স অথরিটির (এনপিপিএ) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নতুন এই আইনের লক্ষ্য ভিডিও গেমের কেনাবেচা, বিশেষ করে লোকজনকে আসক্ত করে ফেলে এমন সব গেমের ক্রয়-বিক্রয় এবং জাতির নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন গেম কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা। বিলটি প্রস্তুতের ক্ষেত্রে বেইজিংকে সহায়তাও করেছে এনপিপিএ।

প্রসঙ্গত, ভিডিও গেমের বিভিন্ন বৈশ্বিক বাজারের মধ্যে চীনের বাজার বৃহত্তম। চীনা ভিডিও গেম প্রস্তুতকারী কোম্পানিগুলো দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি এশিয়ার গেমের বাজারও নিয়ন্ত্রণ করে। চীনা কোম্পানি টেনসেন্ট বর্তমানে ভিডিও গেমের বৈশ্বিক বাজারের অন্যতম শীর্ষ নেতা। পৃথিবীর বহু দেশে নিজেদের পণ্য রপ্তানি করে টেনসেন্ট। তবে পার্লামেন্টে আইন প্রণয়নের সংবাদ প্রচারিত হওয়ার পর চীনের শেয়ারবাজারে টেনসেন্টের শেয়ারের দাম পড়ে গেছে ১২ শতাংশ।