সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নিকারাগুয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৯

অনলাইন ডেস্ক :

নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র্যাঞ্চো গ্রান্ডে শহরে গত শনিবার রাতে একটি সেতুর ওপর যাত্রীবোঝাই বাস উল্টে ১০ শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিকারাগুয়া সরকারের ওয়েবসাইটে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দুর্ঘটনার এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর এএফপির। ওয়েবসাইটটিতে বলা হয়, এ দুর্ঘটনায় আরও ৪০ জন যাত্রী আহত হয়েছে। নিহত শিশুদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগার স্ত্রী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট রোসারিও মুরিলো রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৭০ জন যাত্রী ছিল। র্যাঞ্চো গ্রান্ডে এলাকায় একটি সেতু পার হওয়ার সময় যাত্রীবোঝাই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বেশ দ্রুত গতিতে চলতে থাকা বাসটি উল্টে যায়।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ পালানোর সময় বাসটির চালককে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হলুদ রঙের বাসটি সেতুর লোহার রেলিংয়ে আটকে আছে। বেশকিছু আহত মানুষ রাস্তার পাশে শুয়ে আছেন। ভাইস প্রেসিডেন্ট মুরিলো আরও জানান, এ পর্যন্ত নয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় আমার গভীরভাবে শোকাহত।’