সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গত বুধবার এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এ খবর জানিয়েছে। নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তাকে গত বুধবার স্থানীয় সময় ভোর ৬টার পর নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করা হয়। নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পার হলেও পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। ফ্রিটজ ফ্রেগ জানান, ঘটনার তদন্ত চলছে। মার্কিন অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে মসজিদে ইমামতির পাশপাশি নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবেও কাজ করছিলেন।