সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজায় ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় ৭৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৯৯ জন। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে। এর মধ্যে মধ্য গাজার দেইর এল-বালাহ’র কাছে ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত হয়েছেন। ৫১ বছর বয়সী নাবিল ফাথি নামে গাজার এক বাসিন্দা বলেছেন,‘এটা একটা দুঃস্বপ্ন মনে করে আমি ঘুম থেকে জেগে উঠি, তবে এটি দুঃস্বপ্ন নয়, বাস্তব।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি, আমার ছেলের বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমাদের পরিবারের ২০ জন শহীদ হয়েছেন। যদি বেঁচেও যাই তবে আমরা কোথায় যাব জানি না।’ গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দক্ষিণ ইসরায়েলে হামলা করার পর থেকেই গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ২২ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৫৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।