সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মারা গেলেন নামিবিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ গেইঙ্গো মারা গেছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানী উইনহোয়েকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো বুমবা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর সময় তার স্ত্রী মনিকা গেইঙ্গো ও তার সন্তানরা পাশে ছিলেন। গত মাসেই জানা যায় যে হেজ ক্যানসারে আক্রান্ত।

তার দপ্তর জানায়, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নেয়া হবে তাকে। ২ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন। এর আগে গত বছর এবং ২০১৪ সালে তারা অস্ত্রোপচার হয়েছিল। প্রোস্টেট ক্যানসার থেকে সুস্থও হয়ে যান তিনি। ২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গেইঙ্গো। এখন দ্বিতীয় মেয়াদে দায়িত্বপালন করছিলেন তিনি। আগামী নভেম্বরে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নামিবিয়ায়।