সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূতের পদ থেকে সরে দাঁড়ালেন রুশনারা আলী এমপি: বিবৃতি

শ্যাডো ইনভেস্টমেন্ট অ্যান্ড স্মল বিজনেস মন্ত্রী হিসেবে নিয়োগের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূতের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এমপি রুশনারা আলী।

চলতি সপ্তাহে এক বিবৃতিতে রুশনারা বলেন, ‘২০১৬ সাল থেকে বাংলাদেশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে কাজ করা আমার জন্য আনন্দের। পদটি যে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে এসেছে তা আমি পুরোপুরি উপভোগ করেছি এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে আমি অবদান রেখেছি জেনে আমি গর্বের সঙ্গে এই পদ ছেড়ে দিচ্ছি।’

তিনি বলেন, ‘ট্রেড এনভয় নেটওয়ার্কের ক্রস-পার্টি প্রকৃতি এর অন্যতম বড় শক্তি। আমার ক্ষেত্রে দায়িত্বটি আমাকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এবং আমাদের অর্থনৈতিক সম্পর্ককে সমর্থন ও গভীর করার সুযোগ দিয়েছে।’

প্রধানমন্ত্রী ঋষি সুনাককে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।

—-ইউএনবি