সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজের মেয়ে মারিয়াম

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মারিয়াম নওয়াজকে মনোনয়ন দিয়েছে তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএমএল-এনের প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা জানান। বর্তমানে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মারিয়াম দেশটির নওয়াজের বড় মেয়ে। নওয়াজের ভাই শাহবাজও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। নওয়াজ শরিফও একসময় প্রদেশটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই একটি পাঞ্জাব।

গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় পরিষদ ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পরিষদের ২৬৬টির মধ্যে ২৬৫ আসনে ভোট হয়েছে। সরকার গঠনের জন্য জাতীয় পরিষদে অন্তত ১৩৪ আসন দরকার। কিন্তু কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই জোট সরকার গঠন করছে দেশটি। জাতীয় পরিষদে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২ আসন জিতেছেন। নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪ আসন পেয়েছে।

বাকি আসন পেয়েছে অন্যান্য দল। এছাড়া একই দিনে পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল। আর এই নতুন সরকারের নেতৃত্বে থাকবেন শাহবাজ শরিফ। দুই বছর আগে এই দলগুলোই ইমরান খান সরকারকে উৎখাত করে পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল।