সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মিয়ানমার থেকে গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকা দিয়ে নাফ নদী পাড় হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে অবস্থান করে।

টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওর্য়াডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালাম জানান, নাফ নদী পাড়ি দিয়ে বিকালে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে আমাদের জেটিঘাটে পৌঁছায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দিলে ঘটনাস্থলে তারা পৌঁছান।

তবে, এ বিষয়ে টেকনাফ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

—-ইউএনবি