সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে রবিবার সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় প্যারেড স্কয়ারে প্রদর্শনীটির উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সব সমরাস্ত্র সম্বলিত প্রদর্শনীটি ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিংয়ে অংশ নেয়।

প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বপূর্ণ ভূমিকা, বিগত ১৫ বছরে বর্তমান সরকারের সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের কথা তুলে ধরতে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অবদানের কথা তুলে ধরা হয় ৩ বাহিনীর সদস্যদের এই স্টলগুলোতে।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তাকে স্বাগত জানান।

মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, বিদেশি রাষ্ট্রদূত এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

——ইউএনবি