সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

উৎপাদন এলাকা বগুড়ায় এক সপ্তাহে সবজির দাম প্রায় দ্বিগুণ, মরিচের কেজি ৪০০

উৎপাদন এলাকা বগুড়ায় সব ধরনের সবজির দাম হঠাৎ লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে সবজির দাম গড়ে দ্বিগুণ বেড়েছে। শীতকালীন সবজি উঠতে শুরু করলেও খুচরা বাজারে চড়া সব ধরনের সবজির দাম। অধিকাংশ সবজির দাম এখন শতক ছাড়িয়েছে। খুচরা পর্যায়ে এক কেজি দেশি কাঁচা মরিচ আজ বৃহস্পতিবার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে।

বিক্রেতা ও পাইকারেরা বলছেন, বর্ষার কারণে কৃষকের খেতে সবজি নষ্ট হয়েছে। এতে সবজির উৎপাদন বিপর্যয় ঘটেছে। হাটে সবজির সরবরাহ হ্রাস পাওয়ায় পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, সরকারের বাজার তদারকি না থাকায় অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। পাইকারি পর্যায়ের চেয়ে অনেক বেশি দামে সবজি কিনতে হচ্ছে খুচরা ক্রেতাদের।

সবজির অন্যতম পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাট। পাইকারি এই হাট থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ছাড়াও সারা দেশের সবজির অন্যতম সরবরাহস্থল এই হাট। বৃহস্পতিবার এ হাটে এক কেজি করলা বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। হাটে পটোল বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। এ ছাড়া হাইব্রিড শসা প্রতি কেজি ৫০ টাকা, দেশি শসা ৭০, কাকরোল ৬৫ টাকা, বেগুন ৭০ টাকা, কচুমুখি ৫০ টাকা, মুলা ৫০ টাকা ও ঢ্যাঁড়স ৬৫ টাকা ও পেঁপে ৩০ টাকায় বিক্রি হয়েছে। লাউ প্রতিটি ৬০ টাকা ও মিষ্টিকুমড়া প্রতি কেজি ৪৮ টাকা দরে বিক্রি হয়েছে। কাঁচা মরিচের কেজি ছিল ২৯০ টাকা।