সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাম্প্রদায়িক সহিংসতা: শাহবাগে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ

সনাতনীদের প্রতি বাংলাদেশে চলমান হত্যা, নির্যাতন, অগ্নি-সংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে শুক্রবার শাহবাগে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু পরিষদ।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সম্প্রতি মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে ১০টি হিন্দু সংগঠনের শতাধিক হিন্দু ধর্মাবলম্বী। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইসকনের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় হিন্দু ফোরামের সাধারণ সম্পাদক মানিক সরকার বলেন, ‘হিন্দুদের আর দুর্বল মনে করবেন না। সকল হামলার জবাব আমরা রাস্তায় নেমে দেব।’

সনাতনীদের প্রতি বাংলাদেশে চলমান হত্যা, নির্যাতন, অগ্নি-সংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে শুক্রবার শাহবাগে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু পরিষদ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস পাল বলেন, ‘সারাদেশে হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, হত্যা এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। কিন্তু সরকার ও প্রশাসন প্রতিরোধের পরিবর্তে ঘটনা ঘটার পর ব্যবস্থা নিয়েছে।’
এ সময় তিনি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগে অনশনের ঘোষণা দিয়েছেন।