সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেট এর উপমহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র রায় এর অবসর গমন উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেট এরিয়ার অফিসের উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার।
বক্তব্যে রাখেন সংবর্ধিত নারায়ণ চন্দ্র রায়, জনতা ব্যাংক জিন্দাবাজার কর্পোরেট শাখার ম্যানেজার ও জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, উপশহর শাখার ব্যবস্থাপক সালমা খন্দকার, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মোঃ রুহুল আলম, বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ, সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মোঃ আলম হোসেন ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত নারায়ণ চন্দ্র রায়কে ব্যাংকের পক্ষ থেকে ক্রেষ্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

—-প্রেস বিজ্ঞপ্তি