সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে প্রাইভেট কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ৷
২৯ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকারের সাথে সিলেট থেকে লুবি শিম নিয়ে দরবস্ত বাজারের উদ্দ্যেশে আসা সিএনজি অটোরিক্সাটি সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলে ২জন নিহত হন ৷
নিহতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) অপরজন হলেন একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯) ৷
ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহসদ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল তৈরী করেন৷
তিনি আরও জানান হাইওয়ে পুলিশের নিকট হস্থান্তর লাশ হস্তান্তর করা হবে৷