সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

 

সারাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৩২ জন এবং সন্দেহভাজন হিসেবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে।

একই সময়ে দেশে হামে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জন এবং সন্দেহভাজন আক্রান্ত ১৯ হাজার ১৬১ জন। এদের মধ্যে ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৭২ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় ২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য বিভাগেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে কম।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এনএনবাংলা/