Skip to content

LIVE 88'
Haiti
0-1
Scotland
Source: ESPN

যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান

 

স্বাধীন দেশগুলোকে কী করতে হবে—এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। ওয়াশিংটন যখন হরমুজ প্রণালি সংক্রান্ত নতুন প্রস্তাব পর্যালোচনা করছে, ঠিক সে সময়েই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এসেছে।

যুদ্ধের শুরু থেকেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালি এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, ‘স্বাধীন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে আর নেই।’ তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে।

যুদ্ধবিরতি লড়াই থামিয়ে রাখলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে আলোচনায় এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে ইরানের নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা বর্তমানে যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে।

এদিকে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক জানান, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে—বিশেষ করে এসসিও সদস্যদের সঙ্গে—তাদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।

এনএনবাংলা/