সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে বাজেটে জনগণের স্বস্তির জন্য কর কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে, সেই বাজেটও বিরোধী দল প্রত্যাখ্যান করছে। এতে স্পষ্ট হয়, তাদের মূল লক্ষ্য দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা।

শনিবার কক্সবাজার সদরে তাঁর বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেটে প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের সব উদ্যোগের কেন্দ্রবিন্দু জনগণের কল্যাণ উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ—কোনো পরিবার বা রাজনৈতিক দল নয়। তিনি প্রশ্ন রাখেন, যে বাজেট মানুষের স্বস্তি ও সুবিধার কথা চিন্তা করে প্রণয়ন করা হয়েছে, তার বিরোধিতা যারা করে তারা কীভাবে জনগণের বন্ধু হতে পারে?

তিনি আরও দাবি করেন, অতীতে প্রায় প্রতিটি বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেত। তবে বর্তমান সরকারের বাজেট ঘোষণার পর বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়নি।

তারেক রহমান আরও বলেন, অতীতের মতো এবারও বিএনপি দেশ গঠনের কাজ করে যেতে চায়। কিন্তু নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে যে সমর্থন দিয়েছে, সেই আস্থার মর্যাদা রাখতে সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে যতদিন প্রাণ থাকবে ততদিন কাজ করে যাবে সরকার। কারণ, দেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা। এছাড়া নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এনএনবাংলা/পিএইচ