সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

প্রস্তাবিত বাজেট ঘাটতি-ঋণ নির্ভরতার বাজেট: আনিসুল ইসলাম মাহমুদ

আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিএনপি সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট মূলত ঘাটতি ও ঋণনির্ভর। তবে একই সঙ্গে তিনি এটিকে সম্ভাবনার আলোকবর্তিকা এবং বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য বড় ধরনের পরীক্ষাও বলে উল্লেখ করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর গুলশান-এ নিজ বাসভবনে জাতীয় পার্টির আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশ বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। সেই বাস্তবতা সামনে রেখেই সরকারকে এবারের বাজেট প্রণয়ন করতে হয়েছে। জনগণের কল্যাণ, উন্নয়ন এবং বিভিন্ন খাতে অগ্রগতির লক্ষ্যে সরকার বড় বড় প্রতিশ্রুতি দিলেও রাজস্ব আয়ের ভিত্তি এখনো দুর্বল রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এবারের বাজেটকে একদিকে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক উচ্চাভিলাষী পরিকল্পনার বাজেট বলা যায়। তবে এর বড় দুর্বলতা হচ্ছে রাজস্ব আদায়ে অনিশ্চয়তা, বড় অঙ্কের ঘাটতি, ঋণনির্ভর অর্থায়ন এবং বাস্তবায়ন পরিকল্পনায় স্পষ্টতার অভাব।

তার ভাষ্য অনুযায়ী, বাজেট জনগণের সামনে নতুন আশার বার্তা তুলে ধরেছে। তবে সেই স্বপ্ন বাস্তবে কতটা সফল হবে, তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এ বি এম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মহসিন রশীদ এবং আবু নাসের অহেদ ফারুক।

এনএনবাংলা/পিএইচ