সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সবসবজি থেকে পলিথিন, কলাগাছ থেকে ঢেউটিন: তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির অভিনব উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের এ সৃজনশীল উদ্যোগে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সামনে নিজের উদ্ভাবিত বিভিন্ন পণ্য উপস্থাপন করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী গভীর আগ্রহ নিয়ে তার গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সাজ্জাদুল ইসলাম জানান, ফেলে দেওয়া পচা ও পরিত্যক্ত সবজি প্রক্রিয়াজাত করে তিনি পরিবেশবান্ধব ও পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। পাশাপাশি কলাগাছের তন্তু ব্যবহার করে টেকসই, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তিও উদ্ভাবন করেছেন।

সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব উদ্ভাবনের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিই বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম ভিত্তি। তিনি সাজ্জাদুল ইসলামকে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দেন এবং এসব উদ্ভাবন বাণিজ্যিকভাবে সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সংশ্লিষ্টদের মতে, মৌলভীবাজারের এ তরুণ উদ্ভাবকের প্রযুক্তি পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীর উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেশের তরুণ উদ্ভাবকদের মধ্যেও নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

এনএনবাংলা/