সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র। দুদকের একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। দুবাইয়ের একটি সূত্র জানিয়েছে, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এদের মধ্যে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। তবে দীর্ঘ কোনো মন্তব্য না করে পোস্টের ক্যাপশনে মাত্র একটি শব্দ লেখেন—‘মজা’।

পরীমণি তার এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়েও কিছু জানাননি। তবে তার এই সংক্ষিপ্ত মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীর বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার সময় বিভিন্ন আলোচনায় বেনজীর আহমেদের নাম উঠে এসেছিল। একই ঘটনায় পরীমণিকেও ঘিরে একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এনএনবাংলা/