Skip to content

Upcoming
Germany
0-0
Curaçao
Source: ESPN

অজিদের হোয়াইটওয়াশে আক্ষেপ থেকে গেল এক উইকেট

অজি ওপেনার কুপার কনোলির সেঞ্চুরি উদযাপন। ছবি: বিসিবি’র সৌজন্যে

ওপেনার কুপার কনোলির দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত তিন বল হাতে রেখেই জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। এক পর্যায়ে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও তাওহীদ হৃদয়, লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম ১৯ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪ রান করেন। এরপর চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ১৮৫ রানের দুর্দান্ত জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। হৃদয় ৮৮ বলে ৮৩ রান করে আউট হলেও লিটন ৭৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে মোসাদ্দেক হোসেন ৫১ বলে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলেন।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৭০ রানে তিন উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন ওপেনার কুপার কনোলি। মার্নাস লাবুশানে (২৯), ক্যামেরুন গ্রিন ও অলিভার পিকের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি।

কনোলি ছিলেন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক। ১৩৪ বলে ১৪৯ রানের বিধ্বংসী ইনিংসে তিনি মারেন ১৩টি চার ও ৬টি ছক্কা। তার বিদায়ের পর ম্যাচে নাটকীয়ভাবে ফিরে আসে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত এক উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে তিনি ১০ ওভারে ৪৮ রান দিয়ে ক্যারিয়ারসেরা ৬ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মাহেদী হাসান একটি করে উইকেট নেন।

যদিও সিরিজের শেষ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া, তবু ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

এনএনবাংলা/