সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দেশের এইচএসসি মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: সংসদে ববি হাজ্জাজ

সংসদে ববি হাজ্জাজ। ছবি ভিডিও থেকে নেওয়া

গত দুই দশকের অব্যবস্থাপনা ও অবহেলায় দেশের শিক্ষাব্যবস্থার মান উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশের এইচএসসি স্তরের শিক্ষার মানকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরের অবহেলার কারণে দেশের শিক্ষাব্যবস্থা সংকটের মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার শিক্ষা খাতকে আমূল পরিবর্তনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমকে পাঠ্যক্রমের অংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিরোধীদের সমালোচনার জবাবে ববি হাজ্জাজ বলেন, কিছু রাজনৈতিক মহল অপপ্রচার চালাচ্ছে যে সাংস্কৃতিক শিক্ষা শিশুদের ভুল পথে পরিচালিত করবে। অথচ তারাই অতীতে নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এ ধরনের সংকীর্ণ ও নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি আশাবাদী বাজেট। এতে ক্রিয়েটিভ ইকোনমির বিকাশ এবং বন্ধ বা পুরোনো শিল্পকারখানা পুনরুজ্জীবনের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গঠনমূলক সমালোচনার পাশাপাশি বিরোধী দলগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সরকারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে অযথা বাধা না দিয়ে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

এনএনবাংলা/