সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তা জোরদারে রাজউকের পক্ষ থেকে আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই হাতিরঝিলকে আগের পরিচ্ছন্ন ও নান্দনিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে রাজউকের উদ্যোগে আনসার সদস্য নিয়োগ করা হবে, যাতে দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে হাতিরঝিল ব্যবহার করতে পারেন।

তিনি আরও জানান, হাতিরঝিলের আলোকসজ্জা উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুত শুরু করা হবে।

এ সময় রাজউকের চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কাজে প্রধানমন্ত্রী এক সপ্তাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, হাতিরঝিলে যাতে কোনো স্যুয়ারেজ লাইন থেকে বর্জ্য না আসে এবং পানিতে ভাসমান ময়লা না থাকে, সে লক্ষ্যেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

এনএনবাংলা/পিএইচ