সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী তারকা

গঞ্জালো মন্তিয়েল ছবি:সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটের কারণে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

দলের মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, মন্তিয়েলের ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট লেগেছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার কিছুটা সময় লাগতে পারে বলে জানা গেছে। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা।

মন্তিয়েলের অনুপস্থিতিতে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনাকেই একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। রক্ষণভাগের ডান প্রান্তে দায়িত্ব পালন করবেন এই ডিফেন্ডার।

সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচে তাই মন্তিয়েলের বদলি হিসেবে দেখা যাবে নাহুয়েল মোলিনাকে। তবে দলের জন্য স্বস্তির খবরও রয়েছে। চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো, যা আর্জেন্টিনার ডিফেন্সকে কিছুটা হলেও শক্তিশালী করবে।

এনএনবাংলা/পিএইচ