Skip to content

Upcoming
Spain
0-0
Saudi Arabia
Source: ESPN

পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিস্ফোরক সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস।

রোববার (২১ জুন) ট্রাইব্যুনাল-১-এ পঞ্চম সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে ইমরুল কায়েস দাবি করেন, ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউল আহসান জড়িত ছিলেন। সাক্ষ্যে তিনি জিয়াউল আহসান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর মধ্যকার একটি ফোনালাপের বিষয়ও তুলে ধরেন।

সাক্ষ্যে আরও বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডের পর পরিচালিত ‘অপারেশন রেবেল হান্ট’-এর সময় প্রায় ১০ জন বিডিআর সদস্যকে ইনজেকশন প্রয়োগ এবং পরে বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ইমরুল কায়েসের দাবি, এসব ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততা ছিল।

জবানবন্দিতে ইমরুল বিভিন্ন সময়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের বর্ণনা দেন এবং প্রতিটি ঘটনায় জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে উল্লেখ করেন।

এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যার পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনায় ৫০ জন এবং একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

এনএনবাংলা/