সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে, ঝুঁকির মধ্যে পড়বে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন কেউ অস্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তারাই ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) অধিনায়ক নয়মুল হাসান।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার-সংক্রান্ত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নয়মুল হাসান বলেন, “বিশেষ করে ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়ে। এরপরও কেউ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি সৃষ্টি করতে চাইলে, তারাই নিজেরা ঝুঁকির মধ্যে পড়বে।”

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী মাউরা সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।

এনএনবাংলা/পিএইচ