সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, নি’হত ৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনজন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে ওই এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে কয়েকটি হেলিকপ্টার সেখানে গিয়েছিল।সংবাদমাধ্যম বিবিসি জানায়, লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানায় সংবাদ সংস্থাটি। আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।

বিধ্বস্ত হওয়ার পরপরই দুটি শিপিং কনটেইনার এবং একাধিক যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক আবেগঘন লাইভ সম্প্রচারে এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা জানতাম এটি একটি নিউজ হেলিকপ্টার ছিল এবং আমাদের দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

আমরা মাত্র দুঃসংবাদটি পেয়েছি।’

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ (এলএপিডি) এবং মেয়র ক্যারেন বাস। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে তাদের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

এর আগে দিনের শুরুতে চ্যাটসওয়ার্থে একটি সিটি বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ।

এনএনবাংলা/এন জেড