সাম্প্রতিক
Skip to content

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন করতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ সময় ৩ নভেম্বর এবং আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/