পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রি
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। গত কয়েকদিন ধরেই দিনের উজ্জ্বল রোদ আর রাতের তীব্র শীতের বড় তাপমাত্রা পার্থক্য স্থানীয়দের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ভোরবেলা দোকান খুলতেই হাত-পা জমে আসে। ঠান্ডা হাওয়া সরাসরি লাগে। লোকজনও সকাল সকাল খুব একটা বের হয় না। ব্যবসায়েও প্রভাব পড়ছে।
দৈনন্দিন জীবনেও শীতের প্রভাব পড়েছে। সকালে কাজে বের হলে বেশ ঠাণ্ডা লাগে। বিশেষ করে ভোরের কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে কাজ করতে কষ্ট হয়। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হয়।
শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে।
এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলার হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
এনএনবাংলা/এফএস


