সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

তারেক রহমান দেশ সঠিক পথে চালাচ্ছেন, ফ্যাসিবাদীদের সহ্য হচ্ছে না: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করছেন, যা ফ্যাসিবাদীদের সহ্য হচ্ছে না।

শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার সরকার ছিল খুন-গুমের সরকার। আন্দোলনের নামে শেখ হাসিনা নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলছেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় বড় প্রকল্পের নামে পাচার করা সেই টাকা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লি ও যুক্তরাষ্ট্রে বড় বড় বাড়ি তৈরি করেছেন।

লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ আলো এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার এবং উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন খান।

এনএনবাংলা/