বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশি মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেয়ার কোনো বিধান সংবিধানে নেই ।
আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার বিষয়ে হুমায়ূন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।
এনএনবাংলা/এনজেড


